Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে সড়ক সংস্কার ও বর্ধিতকরণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক দুটি সড়কের সংস্কার ও বর্ধিতকরণ কাজের উদ্বোধন করেছেন কুষ্টিয়া-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

শনিবার দুপুর ২টায় উপজেলার আল্লারদর্গা বাজার থেকে জয়ভোগা মোড় পর্যন্ত প্রায় ৪০০ মিটার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ২৮ হাজার টাকা।

এর আগে একইদিন বেলা ১১টায় উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদ থেকে বিলগাঁথুয়া হাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের বর্ধিতকরণ কাজের উদ্বোধন করেন এমপি বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, বিলগাঁথুয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমজি মোস্তফা, সাবেক চেয়ারম্যান আজমল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সড়কটির উন্নয়ন কাজও এলজিইডির তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে এবং এর প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫২ লাখ ২ হাজার ৭৮০ টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় এটাই এমপি বাচ্চু মোল্লার প্রথম উন্নয়নমূলক কাজের উদ্বোধন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সড়ক দুটি সংস্কার ও বর্ধিতকরণ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।