Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ১

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

তিনি জানান, শনিবার সকালে পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকায় হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায় ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহলকালে বাইসাইকেল আরোহী এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার বাইসাইকেলের ছিটের নিচে কসটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মতিয়ার রহমান মিন্টু (পিতা: সিদ্দিক মণ্ডল), উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।