Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

পিবিপ্রবি’র সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

পিরোজপুর প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সার্বিক উন্নয়ন কার্যক্রমকে পরিকল্পিত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কাজীপাড়ায় অবস্থিত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ঢাকাস্থ অস্থায়ী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি (QCBS) অনুসরণ করে সার্ম অ্যাসোসিয়েটস, ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস, সিন্থেসিস আর্কিটেক্টস এবং সিইজিআইএস-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্যোগ (জেভি) প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান। পরামর্শক যৌথ উদ্যোগের পক্ষে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম (সার্ম অ্যাসোসিয়েটস), স্থপতি শাকুর মজিদ (ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস), স্থপতি প্যাট্রিক ডি. রোজারিও (সিন্থেসিস আর্কিটেক্টস) এবং সিইজিআইএস-এর প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সার্ম অ্যাসোসিয়েটস-এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির শর্তানুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠান আগামী চার মাসের মধ্যে পিরোজপুর পৌরসভার অন্তর্ভুক্ত কদমতলা ও ব্রাহ্মণকাঠি মৌজায় অবস্থিত প্রায় ৭৫ একর জমির ওপর নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আধুনিক ও সমন্বিত মাস্টারপ্ল্যান, বিস্তারিত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুত ও দাখিল করবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার প্রসার, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশবান্ধব ও টেকসই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।