Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে সড়কে ঝরল প্রাণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. জাবেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ সাতবাড়িয়া এলাকার মো. রফিকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জাবেদ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বের হয়ে বাগিচাহাট এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী বলেন, বাগিচাহাট এলাকার একটি বাঁকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাইকআরোহী ব্যবসায়ী জাবেদ নিহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।