নওগাঁ ও পত্নীতলা প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (তারিখ) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল প্রতিমা রাণী ও তার স্বামী প্রদীপ চৌধুরী (৩৭)-এর মধ্যে। শুক্রবার রাতের কোনো এক সময় রুটি বানানোর বেলন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন প্রদীপ। আঘাতে প্রতিমা রাণী অচেতন হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, অচেতন অবস্থায় তাকে কোনো চিকিৎসা না দিয়ে রাত কাটান স্বামী। সকালে উঠে প্রতিমাকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। পরে ঘটনাস্থল ছেড়ে পাশের একটি শ্মশানঘাটে চলে যান।
এদিকে সকালে প্রতিমার মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শ্মশানঘাট থেকে অভিযুক্ত স্বামী প্রদীপ চৌধুরীকে আটক করা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতাল-এ পাঠানো হচ্ছে।
নিহতের বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.