শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভা শাখার সভাপতি মোঃ ফরিদুজ্জামান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দোহা (টুটুল), সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ হযরত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয়তাবাদী সাইবার দলের উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক রাহিব আহেম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তারা খালেদা জিয়া-র রূহের মাগফেরাত কামনা করেন এবং তারেক রহমান-এর নেতৃত্বে দেশ পরিচালনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.