শফিকুল ইসলাম,সাফা চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে ১নং বড়বাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বড়বাড়িয়া স্পোটিং একাডেমির আয়োজনে আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮নং ওয়ার্ড বনাম ৭নং ওয়ার্ডের মধ্য খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংশিত হওয়ায় টাইব্রেকারে ৭ নং ওয়ার্ড ৩-১ গোলে ৮নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
করোনার ধাক্কা কাটিয়ে বিপুল সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেন।পুরুস্কার বিতরণ অনুষ্ঠনে মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুদ সরদার। গত ১লা সেপ্টন্বর উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।খেলাটি পরিচালনা করেন মো: জাহাঙ্গির হোসেন বিন্দু।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.