ভেদরগঞ্জ(শরীয়তপুর) প্রতিনিধি
দেশীয় প্রজাতির মাছ, শামুক, জাটকা ও মা ইলিশ আহরণ নিষিদ্ধের সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ভেদরগঞ্জ উপজেলায় নিবন্ধিত ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরের ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত হতদরিদ্র ও নিবন্ধিত জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই প্রথম পর্যায়ে ৬০টি বাছুর প্রদান করা হয়েছে। এ উপজেলায় বর্তমানে ১৫ হাজার ৮১৮ জন নিবন্ধিত জেলে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াংক বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাহমিনা আক্তার, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেদের আয় বন্ধ হয়ে যায়। এ ধরনের উদ্যোগ তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদে টেকসই জীবিকা গড়ে তুলতে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.