Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ছাত্রদল নেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি 
মার্চ ২, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুর্বৃত্তের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি সাউথখালী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে মডেল বাজার এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম ইসলাম ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ হত্যাকাণ্ডের পর পুরো উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় তিনজনকে আটক করেছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল-এ পাঠানো হবে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে রাতে এজাহার দায়ের করা হলে এজাহারনামীয় তিনজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।