স্টাফ রিপোর্টার, নড়াইল
পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়াইলে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ-এর উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এদিন মোট ৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, ২ কেজি আলু এবং ১ কেজি ছোলা।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী রেহেনা বেগম বলেন, “রমজান মাসে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়ে। এই সহায়তা পেয়ে আমরা খুব খুশি। সংগঠনের সবাইকে আল্লাহ ভালো রাখুন।”
সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশের সভাপতি জাকারিয়া খান বলেন, “রমজান মাস রহমত, বরকত ও সহমর্মিতার মাস। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ‘চলো পাল্টাই বাংলাদেশ’ সবসময় মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমাদের সামান্য এই উদ্যোগ যদি কয়েকটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের বড় প্রাপ্তি।” তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার চৌধুরী আশিক এলাহী, সমাজসেবক শাহানাজ পারভীন, সংগঠনের সভাপতি জাকারিয়া খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফৌজিয়া হাসান চৈতীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.