দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২ মার্চ ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ. এম খোদাদাদ হোসেন।
উল্লেখ্য, সম্প্রতি বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরে শওকত হোসেন ও আসাদের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে নগদ ৬ হাজার টাকা, দুই বান ঢেউটিন, শুকনা খাবার ও কম্বল প্রদান করা হয়। পাশাপাশি পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ইউএনও।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) হেকমত আলী, উমারপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, সিএ ইউসুফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.