কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বাড়িঘর, আসবাবপত্র, গবাদিপশুসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার হারাগাছ ইউনিয়নের পূর্ব নাজিরদহ (দয়াল বাজার) গ্রামে রোববার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সুলতান মিয়ার গোয়ালঘরে জ্বালানো মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।
এ ঘটনায় দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দুটি বিদেশি গরু, চারটি ছাগল, হাঁস-মুরগি, ধান-চাল, আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগী পরিবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.