Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ২, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

সোমবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম খান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন, নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি এবং সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, “প্রত্যেকে নিজ নিজ দপ্তর থেকে দায়িত্বশীলভাবে কাজ করলে উন্নয়ন কার্যক্রমে কোনো সমস্যা হবে না। প্রশাসনের কাজে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না।” তিনি আরও বলেন, “আদর্শ ও উন্নত লোহাগড়া গড়তে আমি বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।