দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি বাড়ির গেটের সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ ) রাত ৯টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামের পল্লী চিকিৎসক পিয়ার আলী (৬০)-এর বসতবাড়ির সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে একটি জুতার কার্টন পড়ে থাকতে দেখে প্রতিবেশী লুকমান হোসেনের সন্দেহ হয়। তিনি কার্টনটি খুলে ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও আশপাশের বাসিন্দাদের জানান। পরে পিয়ার আলীসহ স্থানীয়রা বিষয়টি নিশ্চিত হয়ে দৌলতপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর ধারণা, পল্লী চিকিৎসক পিয়ার আলীকে ফাঁসাতে শত্রুতামূলকভাবে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.