Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি 
মার্চ ২, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে অভিযান চালিয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে শহরের মাছ বাজার ও রেলগেট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

তিনি জানান, রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। দোকানে পণ্যের মূল্য তালিকা টানানো আছে কি না, বাড়তি দামে পণ্য বিক্রি করা হচ্ছে কি না এবং ভেজাল পণ্য বাজারজাত করা হচ্ছে কি না—এসব বিষয় অভিযানে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করেন। এ বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে।

বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রতন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।