Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বরগুনা-2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি-কে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন আসনের আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হুইপ হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান।

সংসদ সচিবালয় জানিয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

খুলনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রকিবুল ইসলাম বকুলের এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খুলনা অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে হুইপদের দায়িত্ব হলো দলীয় শৃঙ্খলা রক্ষা, সংসদীয় কার্যক্রমে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাব পাসের ক্ষেত্রে সমন্বয় করা। ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন নেতৃত্বের এ দায়িত্ব বণ্টন সংসদীয় কার্যক্রমে গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।