জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৯ দিনের ছুটিতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময় সকল ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ক্যাম্পাসের জরুরি পরিষেবাসমূহ—বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট এবং নিরাপত্তা শাখা—যথারীতি চালু থাকবে।
ছুটির আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে, অফিস কক্ষ ও ক্লাসরুমে লাইট, ফ্যানসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং জরুরি প্রয়োজনে অবস্থান ও যোগাযোগের ঠিকানা কর্তৃপক্ষকে অবহিত করার জন্য।
উল্লেখ্য, ১৫ মার্চের আগে দুই দিনের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস আগেই বন্ধ থাকবে। ২৫ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.