দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
উপজেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা।
মতবিনিময়কালে এমপি বাচ্চু মোল্লা দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও সরকারি সেবাগুলো জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের দৌরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকলকে সমন্বিত ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
দৌলতপুর উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করেছে। সভায় বর্তমান প্রকল্প বাস্তবায়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

