দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর কাছ থেকে অর্থ ও ল্যাপটপ দাবি করার অভিযোগে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে খোকসা বাজার এলাকার ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছে ল্যাপটপ ও নগদ অর্থ চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে ব্যবসায়ী অভিযোগ করেছেন।
পরিস্থিতি মোকাবেলায় ভুক্তভোগী ব্যবসায়ী ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর সোমবার সকালে ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়।
স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.