Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পলাশে দেওয়ান শরিফ ‘খাঁ’ মাজারে ৪০০ বছরের ঐতিহাসিক বার্ষিক স্মরণসভা

Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়ায় অবস্থিত দেওয়ান শরিফ ‘খাঁ’ মাজারে সোমবার (২ মার্চ) ৪০০ বছরের ঐতিহাসিক বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও ভক্ত সমাগমে মাজার প্রাঙ্গণ ভরপুর ছিল।

মাজার কমিটির সভাপতি ও জিনারদি ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব আরিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি এডভোকেট জসীমউদ্দিন মৃধা, সিনিয়র সহ-সভাপতি পলাশ উপজেলা বিএনপি, এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও রিপন ফকির, আবিদ বাবু, আল-আমিন, কাউছার, শরিফ, কবির, আশরাফ, শরিফুল ও অন্যান্য প্রমুখ এলাকার নাগরিকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, দেওয়ান শরিফ খাঁ ১১২৮ হিজরিতে ইন্তিকাল করেন। তার স্ত্রীর শেষ ইচ্ছা অনুযায়ী পরের বছর জয়নব বিবিকে স্বামীর পাশেই দাফন করা হয়। মাজারের আয়তন ১২ বিঘা, এখানে রয়েছে চারটি শান বাঁধানো পুকুরঘাট এবং নীল গম্বুজ মসজিদ। মাজারের কারুকাজে অংশ নিয়েছেন ইরান, বাগদাদ ও ইয়েমেনের কারিগররা।

উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে ভক্তরা উপচে পড়া ভিড় সৃষ্টি করেন। ইতিহাসপ্রেমী ও দূরদূরান্ত থেকে আগত মানুষ প্রতিদিন মাজারে জিয়ারত করেন। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে ধর্মীয় শ্রদ্ধা নিবেদন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।