Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ‎সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

‎‎নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২ মার্চ) সন্ধ্যায় দি হাঙ্গার প্রজেক্টর আয়োজনে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী মো.সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্য রাখেন  ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.এনামুল হক।

তিনি বলেন, আমরা সব সময় শান্তি এবং সম্প্রীতির মেল বন্ধন সৃষ্টি করে মিলেমিশে আমাদের এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোন অনিয়ম আমি করবো না।আমি আপনাদের সত্যিকার খাদেম হয়ে সেবা দিতে চাই।

‎এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য  সাবেক ভাইস চেয়ারম্যান  মাওলানা হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোকসেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এস এম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা.দেবাশীষ রায়,  উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, পল্লী উন্নয়ন অফিসার  প্রহ্লাদ কুমার কুন্ডু, আমার বাংলাদেশ পার্টির সভাপতি এ্যাডভোকেট মতিবুল ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, দি হাঙ্গার প্রজেক্টর মিপস প্রকল্পের এলাকা সমন্বয়ক এসএম শফিকুর রহমান, আসির উদ্দীন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।