বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খান (৩০) কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে চরাদি ইউনিয়ন হলতা গ্রামের সরদার বাড়ী নামক এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত ফাহাদ উপজেলার চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও কামাল হোসেন খানের ছেলে।
গুরুত্বর আহত অবস্থায় ফাহাদকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, তার শারীরিক অবস্থা আশঙ্গা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করে।
হাসপাতালে নেয়ার পথে ফাহাদ খান তার স্বজনদের মাধ্যমে একটি ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিও বার্তা দেয়। সেখানে ফাহাদ বলেন তাদের প্রতিবেশী নুরুল ইসলাম হাওলাদারের ছেলে চরাদি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা, মোশাররফ হোসেন (পান্নু) খানের ছেলে আরিফ খান, সুলতান খানের ছেলে কাজী রিয়াজ,সহ অজ্ঞাত ২ থেকে ৩ জন মিলে,তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। তিনি আরো বলেন , হলতা বাজারে এক ডিস ব্যবসায়ীর নিকট রানাসহ কয়েক জন মিলে চাঁদা দাবি করে।চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ করা ও ওই ডিস ব্যবসায়ীর সাথে থানায় গিয়েছিলাম তার কারণ এ ঘটনা ঘটেছে, এসময়ে ফাহাদ আরো বলেন ইউপি সদস্য রানা আওয়ামী সন্ত্রাসী তার সাথে বাকেরগঞ্জ থানার ওসি, কে. এম. সোহেল রানার সাথে ভালো সম্পর্ক রয়েছে ও তাঁদেরকে প্রশ্রয় দিয়ে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা নিয়েছে। এই হামলায় আমার (ফাহাদ)এর মৃত হয় যাদের নাম বললাম তারা দাই থাকবেন।
ফাহাদের বাবা কামাল হোসেন অভিযোগ করে বলেন, গত সপ্তাহে আমাদের এলাকার একজন ডিস ব্যবসায়ীর নিকট ইউপি সদস্য আমিনুল ইসলাম (রানা) চাঁদ চেয়েছিলো আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করেছিল, ওই ডিস ব্যবসায়ী রানাসহ ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন, এসময়ে আমার ছেলে মামলার বাদীর সাথে থানায় গিয়েছিলো সেই অপরাধে তারা ওকে এভাবে কুপিয়ে হত্যা করতে চাইল। আমি এর বিচার চাই।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা বলেন চরাদি ইউনিয়নে ডিস ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এঘটনায় একটি চাঁদাবাজি অন্যটি আদার্স স্কেসনে গত সপ্তাহে দুই টি মামলা হয়েছে। এই মামলা ঘটনা কেন্দ্র করে ওই ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে। ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

