Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রশুনিয়ায় হেলমেট কারখানায় মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই হেলমেট প্রক্রিয়াজাত কারখানা পরিচালনার দায়ে “জে কে এম ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (৩ মার্চ ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন , সহকারী কমিশনার (ভূমি), সিরাজদিখান।

অভিযানকালে দেখা যায়, “জে কে এম ট্রেডার্স” পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করছে। এ অপরাধে কারখানার প্রধান সোহেল দেওয়ানকে -এর ১৫(২) ধারা অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় -এর সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন এবং সিরাজদিখান থানা পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি পল্লী বিদ্যুতের সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভবিষ্যতে অনুমোদনবিহীন কোনো কারখানায় বিদ্যুৎ সংযোগ প্রদান না করার বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।