Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

“এসেছে নতুন ভোর, নতুন দিনের আগমন—প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন” এই স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬’ শুরু হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তর এ মেলার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার সূচনা হয়।

পরে মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী এনামুল হক, যশোর-৫ (মনিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোছা. মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক এবং অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণে সনাতন কৃষি পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক ও বাণিজ্যিক প্রযুক্তিনির্ভর কৃষিতে অগ্রসর হতে হবে। তিনি বলেন, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “আমরা চাই মনিরামপুরের প্রতিটি কৃষক প্রযুক্তির ছোঁয়ায় তাদের উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিক,”—যোগ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।