Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের মশিয়াহাটীতে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উদযাপিত 

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটীতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (৩ মার্চ) বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই মন্দির ও আশ্রমগুলোতে রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। দিনব্যাপী চলে আবীর-গুলালের রঙের ছড়াছড়ি। আবালবৃদ্ধবণিতা সকলে হোলি খেলায় মেতে ওঠেন।

এ উপলক্ষে কুলটিয়া উত্তরপাড়া তরুণ সমাজের উদ্যোগে আয়োজন করা হয় আবীর উৎসবের। কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বর্ণিল সাজে ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবে বন্ধুদের আড্ডা, রঙ খেলাসহ মিষ্টিমুখের আয়োজন ছিল।

উৎসব ঘিরে এলাকায় ছিল আনন্দঘন পরিবেশ। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।