প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২১, ৬:৫৫ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
রোববার(২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনষ্ঠিত হয। পরিক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৯৫ ভাগ।
জানা যায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৫৩ জন অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবার এ ইউনিটভুক্ত 'বিজ্ঞান অনুষদের' পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং
আগামী ১ নভেম্বর ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.