মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের রামপালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সদর উপজেলার রামপাল ইউনিয়নের আমতলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে দুইটি স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ড্রেজার পাইপ অপসারণ করা হয় এবং তা জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

