
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুর ৩টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদ। এসময় বাগবাড়ি এলাকার জবা ফ্যাক্টরির সামনে পাকা রাস্তা থেকে সামিয়া জাফর (২০) নামে এক তরুণীকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটি (ফাজিলপুর সরদার বাড়ি) এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.