আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেলবানা গ্রামে খালের পানিতে ডুবে তাসকিন শেখ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত তাসকিন একই গ্রামের সোহেল শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড়ির উঠানে খেলছিল তাসকিন। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দক্ষিণ পাশের খালের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা রিক্তা বেগম খালের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।
স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.