দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ পাঙ্গাশিয়ার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাকেরুল ইসলাম (৩৯) গতমঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধোপার হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার নাহিদুল (২৬), সানাউল জোমাদ্দার (২৫), মোঃ রাহাত জোমাদ্দার (২৭)সহ ৫/৬জন দুবৃত্ত তাকে এলোপাতাড়ি মারধর করে তার সঙ্গে থাকা নগদ ৫১ হাজার টাকা ও ৭.৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযোগকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজারের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই দুমকি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযুক্ত নাহিদুল ইসলাম মোবাইল ফোনে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব বিরোধ মিমাংসার ধার্য্য তারিখ ঠিক আছে কিনা জিজ্ঞেস করতেই ডাকচিৎকার দিয়ে তিনি দৌড়ে বাজারে গিয়ে মিথ্যে নাটক সাজিয়েছেন। আদৌ তাকে টাস্ও করা হয়নি।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.