দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, পটকাবাজি ও মাদকদব্য উদ্ধার হয়েছে। আজ বুধববার দুপুর আড়াইটার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ জয়পুর বিওপির টহল মঙ্গলবার রাত ৮.১৫ টায় সীমান্ত সংলগ্ন জামালপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৫ প্যাকেট বিড়ি, ৬৩০ পিচ ডিক্সামেথাসন ট্যাবলেট এবং ১০৫ পিচ পটকাবাজি উদ্ধার করে।
অপরদিকে একইদিন বিকেল ৪টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপির টহল দল শেওড়াতলা মাঠে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল মদ এবং ১ হাজার ৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মদ ও পটকাবাজির আনুমানিক সিজার মূল্য ৭ লক্ষ ৫২ হাজার ৫০০টাকা। উদ্ধার হওয়া পটকাবাজি কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে এবং ভারতীয় মদ ও মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর ও অঙ্গীকারাবদ্ধ রয়েছে। সীমান্তবর্তী জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

