
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর পৌরশহরে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
অভিযানে অনিয়মের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তাৎক্ষণিক জরিমানা করা হয়। এর মধ্যে ‘ঘীয়ে ভাজা সেমাই’ নামে প্রতারণার অভিযোগে সৌখিন সেমাই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩০০ প্যাকেট সেমাইয়ের মোড়ক জব্দ করা হয়।
এছাড়া নিরিবিলি হোটেল, ক্লাসিক হোটেল, কিরণ সেমাই কারখানা ও আরমান ফল ভান্ডারেও বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। ক্লাসিক হোটেলে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ পাওয়ায় তা নষ্ট করে দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করে বিরামপুর থানা পুলিশ।অভিযান পরিচালনাকারীরা জানান, বাজারে ভেজাল ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.