Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মূল্যতালিকা না টাঙিয়ে বাড়তি দামে বিক্রি, যশোরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে যশোর শহরের নীলগঞ্জ বাজারে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে অভিযান চালিয়ে মেসার্স নওয়াব স্টোরকে এ জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দোকানটিতে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ২৫ হাজার টাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর যশোরের কর্মকর্তা রহমান আব্দুর রহমান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য আব্দুর রকিব সরদার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।