নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহম্মদ হাসান মাহমুদ এবং আরএমও ডা. মনি শংকর পাইক।
ইফতার মাহফিল কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার সংগঠনের সম্পাদক জাহিদুল ইসলাম বুলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান ও সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
ইফতারের আগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করা হয়। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও সাংবাদিকরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

