Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে বিএনপি’র সদস্য সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালেরর আগৈলঝাড়ায় কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।

আজ দুপুর ২টায় উপজেলা সদরে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাকক্ষে সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল রিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ আলোচনা করা হয়।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরি সংক্রান্ত বিষয় সাংবাদিকদের মতামত গ্রহণ ও উপরোক্ত বিষয় সমূহ রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, সহ সভাপতি রিপন বিশ্বাস, মো: জহিরুল ইসলাম সবুজ, এইচ এম মাসুম, সাইফুল মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, মো. লুৎফর রহমান মানিক, বিকাশ চন্দ্র রায়, স্বপন দাস, পলাশ দত্ত, মো. আকতারুজ্জামান, জগদীশ মন্ডল, মলয় বিশ্বাস, শফিকুল ইসলাম, তাসদিত হায়দার সাজিদ, মো. দিদার হোসেন, উপেন মজুমদার, বিপ্লব গাইন, মো. সরোয়ার আলম সরদার প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আগৈলঝাড়া উপজেলার উন্নয়ন নিয়ে আগামীদিনের কর্মপরিকল্পনার বিষয়েও মত প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।