Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে মোস্তাফা বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে অভিযান চালিয়ে মোস্তাফা বেকারী নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (৪ মার্চ) বিকেলে সদর উপজেলার নান্দিনা বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ। রমজানকে সামনে রেখে নান্দিনা বাজারের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকান, কাপড়ের দোকান, খাবারের হোটেল ও বেকারিতে তদারকি করা হয়।

এ সময় বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার প্রস্তুতের বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি যাচাই করা হয়।

অভিযানকালে মোস্তাফা বেকারীতে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্যপণ্য, মেয়াদবিহীন দই, অননুমোদিত রং ব্যবহার এবং পণ্যে অতিরিক্ত মেয়াদ উল্লেখের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।