মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে বিদ্যুৎ বন্ধ করে হাত লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপার এলাকায় বালুর ড্রেজার সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পাশ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের সাথে এ সংঘর্ষ হয়। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন বাসাবাড়িতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। এছাড়াও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়তি টহল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

