স্টাফ রিপোর্টার, নড়াইল
ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সাবেক বিজিবি সদস্য বুলবুল আক্তার (৬৪) নিহত হয়েছে। বুধবার (৪মার্চ) রাতে নড়াইল মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল আক্তার নড়াইল সদর পৌরসভার কুড়িগ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারাবির নামাজ শেষে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালনা-নড়াইল-যশোর মহাসড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক ডাঃ শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ওলি মিয়া বৃহস্পতিবার(৫মার্চ) সকালে বলেন,ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.