Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মাটিতে পুঁতে ফেলা হলো ১০ মণ মরা গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায় ১০ মণ গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ঘটনায় এক মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর মার্কেটে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। অভিযানের সময় সন্দেহজনক মাংস জব্দের নির্দেশ দেওয়া হয়। পরে জব্দকৃত প্রায় ১০ মণ মাংস পৌর মার্কেটের পাশেই মাটিতে পুঁতে ফেলা হয়।

এ সময় মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। তবে প্রাণিসম্পদ বিভাগ, স্যানিটারি ইন্সপেক্টর এবং পৌরসভার তদারকি কর্মকর্তাদের পর্যাপ্ত নজরদারি না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নিয়ম অনুযায়ী, বাজারে গরু আনার পর প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সনদ নিতে হয় এবং পৌরসভার তদারকি কর্মকর্তার উপস্থিতিতে জবাই করার কথা। কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা বাজারের বাইরে গরু জবাই করে মাংস এনে বিক্রি করে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলু বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বাজারে নিয়মিত তদারকি এবং কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।