Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মাদক নিয়ে বিরোধ: ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত ইকবাল শেখ চরমাধবদিয়া ইউনিয়নের রশিদ শেখের ছেলে। ঘটনার সময় স্থানীয়রা একটি বাগানের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এদিকে পালানোর সময় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) ও তার এক সহযোগী মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা জিয়া মন্ডলকে আটক করে গণপিটুনি দেয়। তবে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ গিয়ে জিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে গুরুতর আহত ইকবাল শেখের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও প্রাথমিক তথ্যমতে জানা যায়, অভিযুক্ত জিয়া মন্ডল এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।