নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলার ইয়াছিন আরাফাত চৌধুরী নামে এক শিক্ষার্থী হিফজ বিভাগে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বোর্ড স্ট্যান্ড করেছে।
ইয়াছিন আরাফাত চৌধুরী সাপাহার উপজেলার চৌধুরী পাড়ার রাজু আহমেদ শাহ্ চৌধুরীর ছোট ছেলে। সে পত্নীতলা উপজেলার খেলনা ইউনিয়নের নরটুলী সালসা দারুর রাশেদ হাফেজিয়া কওমী মাদ্রাসা থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে সে ২১ পারা হিফজ সম্পন্ন করেছে। তার এই অনন্য সাফল্যে পরিবার, মাদ্রাসা ও এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।সে পোরশা ইত্তেফাকুল মাদারিস বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৯৫ নম্বর পেয়ে এই গৌরব অর্জন করে।
ইয়াছিনের ছোট চাচা সোহেল চৌধুরী রানা বলেন, “আলহামদুলিল্লাহ, ইয়াছিনের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ তায়ালা তার নেক আশা-আকাঙ্ক্ষা পূরণ করুন।” একই সঙ্গে তিনি মাদ্রাসার শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
ইয়াছিনের এই কৃতিত্বে স্থানীয় সুধীজনরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.