Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার একটি দল উপজেলার ছয়সূতী ইউনিয়নের শ্যামাইকান্দি এলাকায় অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ছয়সূতী ইউনিয়নের শ্যামাইকান্দি এলাকার মৃত তেলুমিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং ভৈরব উপজেলার শ্রীমতিচর এলাকার কালু গাজীর ছেলে মো. জাদু মিয়া (৪৬)। তবে অভিযানের সময় তাদের সহযোগী নবী মিয়া ও মামুন মিয়া পালিয়ে যায়।

অভিযানকালে জোসনা বেগমের বসতঘর এবং জাদু মিয়ার নিয়ন্ত্রণে থাকা একটি অটোরিকশা তল্লাশি করে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।