বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন হাওলাদার। তিনি সর্বস্তরের নাগরিকের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে নাসির উদ্দিন হাওলাদার স্থানীয়ভাবে একজন সৎ, আদর্শবান ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমান সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং তরুণ সমাজকে সংগঠিত করার দক্ষতা ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির হাওলাদার বলেন, “আমি ৬নং ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ চাই। মাদক, সন্ত্রাস ও অব্যবস্থাপনা মুক্ত একটি মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। নির্বাচিত হলে আমি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করব এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব।”
বাকেরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক শুরু করেছেন। সরাসরি এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা জানার চেষ্টা করছেন। অনেকেই তাঁর তরুণ নেতৃত্ব, সততা ও সামাজিক গ্রহণযোগ্যতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন মোঃ নাসির উদ্দিন হাওলাদারের প্রার্থিতা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.