Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে জমির বিরোধে দম্পতিকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি 
মার্চ ৫, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাছির উদ্দিন (৪৭) ও তার স্ত্রী নাজমা আক্তার (৩৫) নামে এক দম্পতিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল হাকিম বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দিনের সঙ্গে একই বাড়ির জসিম উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে জসিম উদ্দিন, তার ছেলে সজিব ও শরীফ, মেয়ের জামাই আরিফ, ওসমান, মেয়ে গ্লাসফিন এবং স্ত্রী পারুলসহ কয়েকজন নাছির উদ্দিনের ঘরে ঢুকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এতে নাছির উদ্দিন ও তার স্ত্রী নাজমা আক্তার গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।