Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন — এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, “আপনারা ভোট দিয়ে আমাকে ঋণী করেছেন, সম্মানিত করেছেন এবং সাহসী করেছেন। আপনাদের সমর্থনের কারণেই আমি মন্ত্রীদের কাছে গিয়ে বুক ফুলিয়ে আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি।”

বৃহস্পতিবার (৫ মার্চ) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উত্তর হাজরা বাড়ি মন্দির চত্বরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সহযোগিতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি মাদকমুক্ত ও আধুনিক কোটালীপাড়া নির্মাণ করবো।”

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সনাতনী ভাই-বোনেরা যেন শতভাগ নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য আমি কাজ করবো। আজও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। আপনারা যখনই আমাকে স্মরণ করবেন, আমি তখনই আপনাদের পাশে উপস্থিত হবো।”

এলাকার উন্নয়ন প্রসঙ্গে এস এম জিলানী বলেন, “দেশনায়ক তারেক রহমান আমাকে আশ্বস্ত করেছেন যে, কোটালীপাড়া–টুঙ্গিপাড়ার উন্নয়নে তিনি সব ধরনের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব ক্ষেত্রেই উন্নয়ন করা হবে।”

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, “পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ড বিতরণের জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। কেউ যদি কার্ডের জন্য টাকা দাবি করে, তাহলে আমাকে জানাবেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।