তালা (সাতক্ষীরা ) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ৫ ও ৬ বছরের দু শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি গ্রামে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
জানা যায়, হাজরাকাটি গ্রামের আক্তারুল বিশ্বাসের ছেলে পারভেজ বিশ্বাস (১৭), কিছুদিন ধরে প্রতিবেশী রফিকুল বিশ্বাসের শিশু কন্যা তাবাসসুম ( ৬) ও সফিকুলের শিশু কন্যা লামিয়া (৫) কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে যৌন হয়রানি করে আসছিল।
এই ঘটনায় শিশু ২ টির পরিবারের লোকজন প্রতিবাদ করলে ছেলের পিতা সহ পরিবারের লোকজন তাদের উপর চড়াও হয় এবং হামলা ও ঘরে রাখা ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
সফিকুলের স্ত্রী লামিয়ার মা জানান, ১ সপ্তাহ আগে আমার মেয়ের পায়ুপথে যৌনাচার করার কারণে অসুস্থ হয়ে পড়েছে। সে ভয়ে কিছু বলেনি। আজ তাবাসসুমের সাথে একই ঘটনার কথা জানাজানি হলে সে আজ আমার সাথে সব কথা বলেছে। আমার মেয়ের পাছা সহ সমস্ত শরীরে ব্যথা। সে খুবই অসুস্থ হয়ে পড়েছে।
রফিকুল বিশ্বাসের স্ত্রী জানান, আজ আমার মেয়ে তাবাসসুমকে ফুসলিয়ে ছাদের উপর নিয়ে গোপাঙ্গনে হাত দেয়া সহ ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়ে কেঁদে উঠলে কোলে করে বাইরে ঘোরাতে নিয়ে যায়। ঘটনা শোনার পরে আমরা জিজ্ঞেস করতে গেলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বাড়িতে হামলা করে ঘরে রাখা ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে।
প্রতিবেশী রিপন বিশ্বাস বলেন, আক্তারুলের ছেলে পারভেজের স্বভাব খুবই খারাপ। কিছু দিন আগে আমার মেবাইল চুরি করছিলো। ওর পিতা ছেলেকে প্রশ্রয় দেয় সে কারণে ছেলেটা খারাপ হয়ে গেছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। অভিযোগ তদন্ত করে সত্য প্রমানিত হয়েছে। যার ফলে তালা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।

