স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা সড়কে নসিমন (ইঞ্জিন চালিত অবৈধ যান) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজুল রহমান শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫মার্চ) বিকালে নড়াইল-মাগুরা সড়কের কাগজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল রহমান শেখ সদর উপজেলার ফুলস্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। সে নড়াইলের তৃষ্ণা ওয়াটার ড্রিংকিং এর ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকালে নসিমনে বিশুদ্ধ পানি ডেলিভারি দেওয়ার জন্য নলদি ও মিঠাপুর এলাকায় গিয়ে ছিল। পানি ডেলিভারি দিয়ে বিকালে ফেরার পথে নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় পৌঁছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক ডাঃ শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া জানান, দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.