Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে দোকান ভাড়া না দেয়ার হামলা, ৩ হামলাকারী গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে ৩ জনকে শনাক্ত তাদের গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

এরা আল্লারদর্গা সংলগ্ন মিরপুর এলাকার জিন্নাত আলীর ছেলে রুবেল (২৮), বাবু (৪২) ও জামাল (৩৫)।

দৌলতপুর থানায় মো. মাসুদুর রহমানের দায়ের করা এজাহারে উল্লেখ করেন, উপজেলার আল্লারদর্গা বাজারে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিনে অভিযুক্ত কামাল। প্রতি মাসের নির্ধারিত ভাড়া পরিশোধ না করে প্রায় ৭ মাস ধরে ভাড়া না দিয়ে তিনি তালবাহানা করতে থাকেন।

এ ঘটনার জের ধরে গত বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে কামাল সহ কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বাজারে গিয়ে দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকানে ভাঙচুর করে এবং উপস্থিত লোকজনকে মারধর করে।

হামলায় আমজাদ হোসেন (৪৫), মো. টিটু (৪০) ও মো. জাহিদুল ইসলাম (৪১) আহত হন। আহতদের দৌলতপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায় এবং দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়।

এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের করা হলে এলাকায় থাকা সিসিটিভি’র ফুটেজ দেখে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে পুলিশের অভিযানে রুবেল, বাবু ও জামাল কে গ্রেপ্তার করা হয়। এরা সকলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে ৩জনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালাতে প্রেরণ করা হয়েছে এবং বাঁকীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।