Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে স্ত্রীকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে এক সুপ্রিম কোর্টের আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে এবং সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সহযোগিতায় পুলিশ অভিযান চালায়। পরে রাত দেড়টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর (৪০)-কে গ্রেফতার করা হয়। এ সময় নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬)-এর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মাদক সেবনের কারণে তাইফুরের সঙ্গে স্ত্রীর প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় যান তানিয়া। পরে রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন ফোন করে তাকে জানায়, তার বোনকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করেন।

স্থানীয় বাসিন্দা শাকিল লস্কর বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে বাইরের কাচের জানালা ভেঙে ভেতরে তাকালে দেখা যায় খাটের ওপর তানিয়ার দেহ পুড়ে পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করে।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বাসার ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।