হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবী, মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা ।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে নিজ বাসভবনে এ সম্মেলন করেন মৃত সেকান্দার আলীর ছেলে মো: শামসুল হক ত অন্যান্য ভুক্তভোগীরা ।
এসময় লিখিত বক্তব্যে মো: শামসুল হক বলেন, কয়েকদিন আগে "শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট" শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । অনলাইন পোর্টাল "দৈনিক বাংলার নিউজ" ও ফেইসবুক পেইজ "সুদিন সংবাদ" এ "শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট" শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত ভাবে আমাদের সম্মানহানি ও হয়রানি করার জন্য এমন অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করছি । সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ না করেই এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদ জানিয়ে জানাতে চাই, একটি ঘটনার সঠিক তথ্য সংগ্রহ, যাচাই ও তার পেছনের ঘটনা জেনে সংবাদ প্রকাশ করা উচিত ছিল । কিন্তু সেটি না করে অযাচিত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যা সংবাদপত্র ও সাংবাদিকতার পরিপন্থি ।
প্রকৃত ঘটনা হলো আমাদের বংশীয় ও ভাগ বাটোয়ারা না করা একটি জমিতে ২০১৬ সাল থেকে আদালতে মামলা চলমান রয়েছে, যার নাম্বার ১৩/২০১৬ । কিন্তু বর্তমানে তা সত্বেও আমাদের বংশীয় এক বোন তাজকেরা বেগম পাকা ঘর নির্মাণ করতে গেলে আমরা অন্যান্য ভাইদের সাথে নিয়ে তা করতে নিষেধ করি । কিন্তু তা অমান্য করে বন্টন বিহীন জমিতে পাকা ঘর নির্মাণ শুরু করে । বিষয়টি আদালতে অবহিত করলে আদালত গত ২ রা মার্চ সেই জমির উপর স্থিতাবস্থা জারি করে এবং ২৩ এপ্রিল ২০২৬ তারিখ শুনানির দিন ধার্য করে ।
বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশ তদন্তও করছে
কিন্তু আদালতের আদেশ অমান্য ও তদন্ত চলাকালীন এবং মীমাংসার পরে কাজ শুরুর কথা থাকলেও তা ভঙ্গ করে গত ৩ মার্চ মঙ্গলবার রাতের অন্ধকারে বাড়ির ছাদ ঢালাইয়ের চেষ্টা করলে আমরা আবারো নিষেধ করতে যাই । এসময় তারাই আমাদের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে হাসুয়া ও লাঠি সোটা নিয়ে আমাদের তেড়ে আসে । আমরা প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে গেলে তারা আমি শামসুল হককে ধরে ফেলে কিল ঘুষি সহ এলোপাথাড়ি মারপিট করলে আমার ছোট ভাই আলামিন আমাকে বাঁচাতে আসে এবং তাকেও মেরে আহত করা হয় ।
এর পরপরই তাদের মধ্যে থেকে আব্দুল আলিম নামীয় একজন বালতি থেকে বের করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটালে আমরা পালিয়ে আসি । কিন্তু জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
আমরা সেই মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি । এসময় তিনি আরও বলেন, প্রতিপক্ষের আব্দুল আলিম, আশিক আলী, তোহরুল ইসলাম ও শাহরিয়ার আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতা।
তারা পরিস্থিতি ঘোলাটে করার জন্য
পরিকল্পিতভাবে একটি বংশীয় বিষয়কে রাজনৈতিক খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে ও উস্কানি দিচ্ছে । এসময় সঠিক তদন্তের মাধ্যমে তাদের ন্যায্য পৈত্রিক সম্পত্তি উদ্ধার, মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং উস্কানি দাতা সাবেক আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাদের বিচার দাবী করেন ।
সেই সাথে নির্ভুল তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের নিকট দাবীও জানান তারা । এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর ভুক্তভোগী মানিক রায়হান মুক্তাকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মুক্তা বলেন, আমি পবিত্র ওমরা পালন শেষে বাড়িতে এসেই দেখি আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চলছে, আমি এর প্রতিকার চাই ।
ঘটনার কয়েকদিন আগে থেকেই ঢাকায় অবস্থানরত অপর ভুক্তভোগী মো: ইয়াসীন আলীও অভিযোগে নিজের নাম দেখে হতবাক হোন এবং এর তীব্র প্রতিবাদ জানান ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.